Nabadhara
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি

গোপালগঞ্জে ঔষধের প্যাকেটের ভিতরে স্যাম্পল রেখে বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বানানো ও মূল্য তালিকা না থাকায় তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার বেলা ১২ টায় গোপালগঞ্জের ঘোনাপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলার সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম।

তিনি বলেন, ঔষধের প্যাকেটের ভিতরে স্যাম্পল রেখে বিক্রির অপরাধে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারের মোল্লা মেডিকেল হলকে ৫ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরীর অপরাধে একই বাজারের মুন্না সুইটসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় মূল্য তালিকা না থাকায় ইমরান ফল ঘর কে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান গোপালগঞ্জ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।