Nabadhara
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দ ছাত্রদল নেতার উদ্যোগে ইফতার ও হাসপাতালের রোগীদের মাঝে খাবার বিতরণ

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার আদনান নুর ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল এবং গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ খাবার বিতরণ করা হয়। পরে গোয়ালন্দ প্রপার হাইস্কুল মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খাবার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার আদনান নুর ইসলাম, সুলতান হোসেন লিখন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কয়েকশ সাধারণ মানুষ অংশগ্রহন করেন।

ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আজম আহমেদ। দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া, তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোসহ বিএনপি পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।