Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সখীপুরে অটোরিকশা চালককে অচেতন করে ফেলে রেখে যাওয়ার অভিযোগ

Link Copied!

মো. হাসিবুল আলম,সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে এক অটোরিকশা চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ফেলে রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) মাগরিবের নামাজের পর উপজেলার পাথার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী অটোরিকশা চালকের নাম সুলতান। তিনি সখীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বইছার মোড় এলাকার বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো জীবিকা নির্বাহের জন্য সোমবার দুপুরের দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সুলতান। কিন্তু ইফতারের সময় পার হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরে সখীপুর বাজারের এক অটোচালক সুলতানের বাড়িতে গিয়ে জানান, নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে অচেতন করে কে বা কারা উপজেলার পাথার চৌরাস্তা এলাকায় ফেলে রেখে গেছে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবুবকর জানান, বিশেষ ধরনের কেমিক্যাল বা নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করে চালককে অচেতন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।