Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আনন্দ সবার ঘরে: আলফাডাঙ্গায় দুঃস্থদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর তহবিলের সহায়তায় আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমি।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম রায়হানুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসাইন, নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. বিল্লাল মুন্সিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ১০০ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা এবং আরও ১০০ জনকে ঈদ উপহার হিসেবে বস্ত্র প্রদান করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. ইলিয়াস মোল্লা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক নেতৃত্বে দেশের কোনো মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমি বলেন, প্রধানমন্ত্রীর তহবিলের সহায়তায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারা আমাদের জন্য গর্বের। সমাজের প্রতিটি মানুষ যেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে, সে লক্ষ্যেই প্রশাসন কাজ করছে।

বক্তারা বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়েই সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা গড়ে ওঠে। তারা সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়দের মতে, মানবিক এ উদ্যোগ আলফাডাঙ্গায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।