গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশাল জেলা উত্তর বিএনপি ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটি অন্যতম সদস্য অ্যাডভোকেট এসএম মনিরুজ্জামান মনিরের সদ্য প্রয়াত পিতা আলহাজ্ব মোক্তার হোসেন সরদার ও মরহুম মাতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ মার্চ) কটকস্থল (সাউদের খালপাড়) কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে ইফতার মাহফিলে বরিশাল জেলা উত্তর বিএনপির সিনিয়র সদস্য ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব,সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটার্নি জেনারেল অ্যাডভোকেট কেএম রেজাউল ফিরোজ রিন্টু, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, পৌর বিএনপি’র সদস্য সচিব সফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, উপজেলা বিএনপির সম্পাদক শামীম খলিফা, বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব চুন্নু সরদার, বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ মাসুদ, যুগ্ন আহবায়ক সরদার গফুর, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাজীব খান সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
শেষে মরহুম ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করে কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইউনুস মিয়া।

