Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর উপহার নিয়ে নিহত প্রবাসী বাচ্চুর পরিবারের পাশে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মার্চ ১৮, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাচ্চু মিয়ার পরিবারের খোঁজখবর নিতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় তার বাড়িতে গেছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (১৭ মার্চ) ইফতারের পর উপজেলার পশ্চিম ফেকামারা গ্রামে নিহত বাচ্চুর বাড়িতে পৌঁছে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এসময় মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন।

 

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিদেশে এ ধরনের মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার সবসময় থাকবে। তিনি আরও জানান, নিহত বাচ্চু মিয়ার সন্তানদের শিক্ষার ব্যয় বহন এবং পরিবারের জন্য সরকারি জায়গায় স্থায়ী বসবাসের ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার গোলাম সারওয়ার ভুঁইয়া, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা প্রশাসক আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনসহ দলীয় নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।