Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দুই হাত তুলে ঐক্যের শপথ: আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে প্রবীণ-নবীনের মিলনমেলা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
মার্চ ১৮, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ঐক্য, সম্প্রীতি ও পেশাগত মর্যাদা রক্ষার দৃঢ় প্রত্যয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের প্রবীণ ও নবীন কর্মরত সাংবাদিকরা দুই হাত তুলে শপথ গ্রহণ করেছেন। উষ্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনার সঞ্চার করেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় আলফাডাঙ্গা ডাকবাংলা হলরুমে আয়োজিত শপথ গ্রহণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর কবির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শামীম।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কবীর হোসেন, অর্থ সম্পাদক মিয়া রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আল আমিন (মামুন), প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান তালুকদার, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসিবুল হাসান (জুয়েল), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আঃ কাদের তুহিন এবং সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিয়া প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে মোঃ ইমরান মোল্যা, জাহিদুল হক মোল্যা, আবু সালে নাসিম (শান নাসিম), ওবায়দুর রহমানসহ আরও অনেকে।

সভায় সকল সদস্য ঐক্যবদ্ধভাবে দুই হাত উত্তোলন করে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে শপথ গ্রহণ করেন। তারা সাংবাদিকতার নৈতিকতা রক্ষা, সত্য প্রকাশে অবিচল থাকা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এর আগে বিকেলে ইফতার উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ হেমায়েত মিয়া।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন এবং দোয়া পরিচালনা করেন থানা মসজিদের ইমাম হাফেজ আব্দুর রহমান।

এ সময় সাংবাদিক ও সুধীজনেরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

সব মিলিয়ে, ঐক্যের অটুট বন্ধনে গাঁথা এ আয়োজন আলফাডাঙ্গার সাংবাদিক সমাজে নতুন আশার আলো জ্বালিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।