Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: শতাধিক যাত্রী আহত

নওগাঁ প্রতিনিধি
মার্চ ১৮, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সান্তাহার রেলওয়ে জংশন সংলগ্ন ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী গ্রামে বুধবার দুপুর ২টার দিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনের ছাদে থাকা যাত্রীসহ শতাধিক যাত্রী আহত হয়েছেন। রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে ট্রেনে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি যাত্রী ছিলেন। অনেকেই ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন। হঠাৎ বিকট শব্দে একের পর এক বগি লাইনচ্যুত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকের হাত-পা ভেঙে যায় এবং কারও কারও মাথা ফেটে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার আগে রেললাইনের সামনে সতর্ক সংকেত হিসেবে লাল পতাকা (রেড ফ্ল্যাগ) উড়ানো হয়েছিল। তবে ট্রেনের চালক সেটি খেয়াল না করার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি দেখা দিয়েছে।

নওগাঁ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মহসিন বলেন, “এ পর্যন্ত আমাদের কাছে ৫০ জনের বেশি আহত যাত্রী এসেছে। তাদের মধ্যে ১৮–২০ জনের হাত-পা ভাঙা ও মাথা ফেটে ভর্তি হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।”

সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, “দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে লাইন সচল করার কাজ চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।