Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় সরকারি বই গোপনে বিক্রির চেষ্টা, ৭০০ কেজি বই জব্দ

নওগাঁ প্রতিনিধি
মার্চ ১৮, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আমানত আলী বিরুদ্ধে সরকারি বই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। ছুটির দিনে টেন্ডার ছাড়াই বই বিক্রির সময় স্থানীয়রা ধরা দিলে বিষয়টি প্রকাশ্যে আসে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার নিতপুর স্কুল এ্যান্ড কলেজ গেটের সামনে প্রায় ৭০০ কেজি সরকারি বই বহনকারী অটোরিকশাটি স্থানীয়রা আটক করে। জব্দকৃত বই ও অটো চালককে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র কাছে পৌঁছে বিষয়টি জানানো হয়।

অটো চালক স্বীকার করেছেন, তিনি বইগুলো অফিস সহকারী আমানত আলী এর কাছ থেকে নিয়ে যাচ্ছিলেন। বইগুলো কিনেছিলেন তাইফুর আলী নামের এক ব্যক্তি। স্থানীয়রা জানান, বই বহনকারী অটোরিকশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গেট দিয়ে বের হয়ে নিতপুর স্কুল এ্যান্ড কলেজের দিকে যাচ্ছিল, তখন বিষয়টি ধরা পড়ে।

অভিযুক্ত অফিস সহকারী আমানত আলী ঘটনার বিষয়টি স্বীকার করে বলেন, “একজনের অনুরোধে বইগুলো দিয়েছিলাম। কোনো টাকা নিইনি। তবে এটি আমার ভুল হয়েছে।”

সাপাহার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও পোরশার অতিরিক্ত দায়িত্বে থাকা শামসুল কবীর জানান, “যতই পুরাতন বই হোক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিক্রি করা যাবে না। আমানত আলী অন্যায় করেছে। ঈদের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পোরশা ইউএনও রাকিবুল ইসলাম বলেন, “বই জব্দ করা হয়েছে এবং স্টেটমেন্ট নেওয়া হয়েছে। যেহেতু অফিস ছুটি ছিল, তাই সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন না। উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়া হবে।”

জানা গেছে, বিক্রিত বইগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা। সরকারি বই গোপনে বিক্রির এ ঘটনা ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নিন্দার সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।