Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়ায় ২০১৭ ব্যাচের পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
মার্চ ১৮, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী দৌলতদিয়া মডেল হাইস্কুলের ২০১৭ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেল ৫টার পর থেকে বিদ্যালয়ের প্রাঙ্গণে এ অনুষ্ঠান শুরু হয় এবং ইফতারের পর পর্যন্ত চলে।

অনুষ্ঠানে অর্ধ শতাধিক সাবেক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর একত্রিত হয়ে শিক্ষার্থীরা পুরনো স্মৃতিচারণ, কুশল বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করেন। স্কুল প্রাঙ্গণকে অনুষ্ঠানটিকে ঘিরে সুন্দরভাবে সাজানো ও আলোকিত করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। এছাড়া সহকারী প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান এবং সহকারী শিক্ষকরা—মোতালেব হোসেন, সুরাইয়া পারভিন, আবুল কাশেম, সোনালী আক্তার, রমজান আলী, শামীম শেখ, জুয়েল গায়েন প্রমুখ—অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দোয়ার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ক্বারী মোঃ শহিদুল ইসলাম। দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি সড়ক দুর্ঘটনায় নিহত ২০১৭ ব্যাচের শিক্ষার্থী শিপন মুন্সীর রুহের মাগফেরাত কামনা করা হয়। ইফতারের পর শিপনের স্মৃতিতে একটি ফাউন্ডেশন গড়ার প্রস্তাব সহ বিদ্যালয়ের মানোন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

আয়োজক শিক্ষার্থীরা জানান, “বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে আমরা এই ধরনের আয়োজন করি। শিপনের স্মৃতিকে ধরে রাখতে ইতোমধ্যে বিভিন্ন মানবিক কার্যক্রম চালাচ্ছি।”

প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্যোগকে প্রশংসা জানিয়ে ভবিষ্যতেও তাদের সুন্দর উদ্যোগে সহায়তার আশ্বাস দেন। অনুষ্ঠানটি আবেগ ও আনন্দের সঙ্গে সমাপ্ত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।