Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্ত্রীর সংবাদ সম্মেলন

নবধারা ডেস্ক 
মার্চ ১৮, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাংবাদিক কালাম তালুকদারের ওপর ছাত্রদল নেতাদের হামলার ঘটনার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী মিনু খানম। বুধবার (১৮ মার্চ) সকালে কোটালীপাড়া সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে মিনু খানম সরকারের কাছে চার দফা দাবি জানান:

১. কোটালীপাড়া থানায় দেওয়া অভিযোগ দ্রুত এফআইআর হিসেবে গ্রহণ করতে হবে।

২. হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে।

৩. গ্রেপ্তারের ১৫ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দিতে হবে।

৪. কোটালীপাড়া ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ হটলাইন চালু করতে হবে।

তিনি জানান, ১২ মার্চ উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক কালাম তালুকদার হামলার শিকার হন। সভা চলাকালে তাকে উপজেলা ছাত্রদলের নেতারা মারধর করে এবং নিচতলায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর বলেন, “সরকারি দপ্তরের ভেতরে প্রকাশ্যে একজন সাংবাদিকের ওপর হামলা রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত। প্রশাসনের নিষ্ক্রিয়তা আইনের শাসনের প্রতি মানুষের আস্থা নষ্ট করে। দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।”

এ ঘটনায় জেলার কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।