Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন: উন্নয়ন, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা

Link Copied!

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন বাবুগঞ্জে উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের পাশাপাশি মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন।

বুধবার (১৮ মার্চ) বাবুগঞ্জে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি বলেন, “নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটি বাস্তবায়ন করে জনগণের পাশে থাকব। বাবুগঞ্জের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা হবে এবং এ অঞ্চলকে মাদকমুক্ত করা হবে।”

প্রধান অতিথি হিসেবে তিনি জানান, ইতোমধ্যেই সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, যা পানি নিষ্কাশন ও কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বাবুগঞ্জ-মুলাদীর সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণসহ চলমান উন্নয়ন কার্যক্রমও দ্রুত বাস্তবায়িত হবে।

মাদকবিরোধী বক্তব্যে তিনি বলেন, “দলের কোনো নেতা-কর্মী মাদকের সঙ্গে জড়িত থাকলে বা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লে তাদের জন্য কোনো ছাড় থাকবে না। মাদক ব্যবসায়ীরা অন্য পেশায় ফিরুন, অন্যথায় কেউ ছাড় পাবেন না।” তিনি চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর বার্তা দেন এবং জানান, বাবুগঞ্জে কোনো চাঁদাবাজের স্থান হবে না।

ইফতার মাহফিল আয়োজিত করেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. আজিজুল হক, এবং সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সুলতান আহমেদ খান। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আজিজুল হক জানান, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি ও রাজনৈতিক সৌহার্দ্য বৃদ্ধির জন্য এ ধরনের ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।