Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে শ্যামলিমা কল্যাণীয়ের বৃত্তি পেল মেধাবীরা

Link Copied!

আমিনুল ইসলাম (রাজশাহী)দুর্গাপুর প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দিয়েছে শ্যামলিমা কল্যাণীয় নামের একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন।

প্রয়াত ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ সরকারের প্রতিষ্ঠিত এ সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় উপজেলার রাতুগ্রামের একটি আমবাগানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাকা গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হোসেন ও রাজশাহী কলেজের শিক্ষার্থী মুশফিকা জাহান রিমির সঞ্চালনায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত জেলা রেজিস্টার আবদুর রউফ সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা এডওয়ার্ড কলেজের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক, ডেপুটি কালেক্টর (বিসিএস ক্যাডার) আব্দুল হান্নান, খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রভাষক আফসার আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও সংগঠনের সংগঠক মঈনুল ইসলাম ও মোঃ কবির উপস্থিত থেকে সার্বিক তত্ত্বাবধান করেন।

সভাপতির বক্তব্যে আবদুর রউফ সরকার বলেন, শ্যামলিমা কল্যাণীয় সংগঠনটি মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। এ বছরও ৮৭ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। সংগঠনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের উৎসাহিত করে তোলা এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়তা করা।

তিনি আরও বলেন, এ সংগঠনের সঙ্গে যুক্ত অনেক শিক্ষার্থী বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন এবং তাদের হাত ধরেই সংগঠনটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।