Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় আলোর মশালের ঈদ সামগ্রী বিতরণ

হাতিয়া( নোয়াখালী)। প্রতিনিধি
মার্চ ২০, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

হাতিয়া( নোয়াখালী)। প্রতিনিধি

হাতিয়া উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশালের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার সোনাদিয়া চৌরাস্তা মাহমুদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সোনাদিয়া চৌরাস্তা ও চরচেঙ্গা এলাকার প্রায় শতাধিক পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আলোর মশালের সদস্যরা জানান, রাত পোহালেই ঈদ। কিন্তু অভাবের সংসারে অনেকেরই ঈদের আনন্দ উদ্‌যাপন করার সামর্থ্য নেই। তাই ঈদ সামগ্রী দিয়ে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আলোর মশাল। এবার ঈদ সামগ্রীতে লাচ্ছা সেমাই, চিনি, বাংলা সেমাই, সুজি, নুডলস, গুড়া-দুধ, সাগুদানা রয়েছে বলে জানান তারা।

আলোর মশালের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ঈদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোর মশালের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাইফুল মাসুম, সাবেক সভাপতি গিয়াসউদ্দিন, সোহেল রানা, উপদেষ্টা সাহাদাত হোসেন রাজা, রাজিব উদ্দিন, মো. সোহাগ উদ্দিন।

অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন সহ-সভাপতি মিশকাত আল মামুন, হুমায়ুন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহাদুর রহমান, প্রচার সম্পাদক রবিন উদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক অমিদ হাসান সোহাগ, কার্যকরী সদস্য সুমন হাওলাদার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।