ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিক এমডি জালাল।
শুক্রবার (২০ মার্চ) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে নিজ বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঈদ উপহার বিতরণ করেন। উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ—আবদুল করিম, মোরাদ খান, শাহাগীর মৃধা, মাহবুবুর রহমান খন্দকার ও আবুল হাসনাত অপু।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। শেষে সকলের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজক সাংবাদিক এমডি জালাল বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

