কালাকনি,ডাসার(মাদারীপূর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আজ শনিবার ভোরে পৌর এলাকার পুরান বাজার এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন পৌর এলাকার দক্ষিন কৃষ্ণনগর গ্রামের ইকবাল সরদারের ছেলে মোঃ ফেরদাউস সরদার-(৩২), একই গ্রামের কালু মুন্সীর ছেলে মোঃ পলাশ মুন্সী-(২৪) ও উপজেলার টুমচর গ্রামের এসকেন্দার বেপারীর ছেলে মোঃ মেহেদী হাসান-(২৪)।
গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি মোঃ জহিরুল আলমের দিক নির্দেশনায় এস.আই দেবব্রত সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার পুরান বাজারে অভিযান চালায়। এসময় আটককৃত ওই মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীদেরকে একটি দোকান থেকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ জহিরুল আলম জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

