Nabadhara
ঢাকারবিবার , ২২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেশের প্রধানমন্ত্রীকে জবাবদিহিতায় থাকতে হয়,তেমনি গণমাধ্যম কর্মীদেরও জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে—তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্বপন

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি
মার্চ ২২, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি

আগৈলঝাড়া প্রেসক্লাবের নতুন একটা যাত্রাপথ তৈরী করা, একই নামে একাধিক সংগঠন থাকতে পারবে না। একটি উপজেলা প্রেসক্লাব থাকবে একটাই। যেহেতু দেশের প্রধানমন্ত্রীকে জবাবদিহিতায় থাকতে হয়, তেমনি গণমাধ্যম কর্মীদেরও জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে।

প্রেসক্লাবের কে কোন মানের সাংবাদিক তা প্রেসক্লাবের নেতৃত্বরা ঠিক করবেন। সাংবাদিকদের মান উন্নয়নে সকল গনমাধ্যম কর্মীদের এক সাথে কাজ করতে হবে। গতকাল রোববার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবের ঈদ পূর্ণমিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।

বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব সাধারন সম্পাদক এফএম নাজমুল রিপনের সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে ঈদ পূর্ণমিলনী সভায় বক্তব্য রাখেন,বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’র সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, মো.সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো.মাসুম হাওলাদার,মোঃ সাইফুল মির্ধা প্রমুখ।

পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপজেলা পরিষদ হলরুমে সকল শ্রেনী পেশার লোকজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।