রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর মোহনপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাব্বির নামে ২১ বছরের এক যুবক খুন হয়েছেন।
রবিবার (২২ মার্চ) বিকাল চারটার দিকে উপজেলার বেড়াবাড়ি দিঘির মোড়ে ছুরিকাঘাতের এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে গেলে সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাব্বির বেড়াবাড়ি গ্রামের আলমগীরের ছেলে।
ঘটনার সাথে ওই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ছেলেসহ দুজন জড়িত বলে নিহতের পরিবার দাবি করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

