Nabadhara
ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মধ্যরাতের আগুনে নিঃস্ব কৃষক, হাসপাতালে ছুটে গেলেন এমপি ইলিয়াস মোল্যা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
মার্চ ২৩, ২০২৬ ৯:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কৃষক মাসুদ মিয়াকে দেখতে ছুটে গেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা। তিনি অসহায় কৃষকের খোঁজখবর নিয়ে উন্নত চিকিৎসার নির্দেশনা দেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

রোববার (২২ মার্চ) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি চিকিৎসাধীন মাসুদ মিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন এমপি।

জানা যায়, গত ২০ মার্চ গভীর রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া পশ্চিমপাড়া গ্রামে আকস্মিক অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে যায় মাসুদ মিয়ার গোয়ালঘর। আগুনে তার দুটি গরু ও একটি ছাগল ভস্মীভূত হয়, যা ছিল তার জীবিকার একমাত্র সম্বল। গবাদিপশু রক্ষার চেষ্টা করতে গিয়ে তিনি নিজেই গুরুতর দগ্ধ হন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পরিদর্শনকালে এমপি ইলিয়াস মোল্যা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ব্যক্তিগত ও সরকারিভাবে সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রদান করেন। তাঁর এ মানবিক উদ্যোগে বিপর্যস্ত পরিবারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রিদওয়ানুন্নবীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।