গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পক্ষে মহাপ্রাণ যোগেন মন্ডলের পূর্ণভূমিতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ব্যতিক্রমধর্মী ঈদ পূর্ণমিলনী ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং প্রতিশ্রুতি রক্ষার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসি সহ সনাতন ধর্মাবলম্বীরা।
রবিবার (২২ মার্চ) রাতে বরিশালের গৌরনদী উপজেলার ২নং বার্থী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হিন্দু অধ্যাসিত মৈস্তারকান্দি এলাকায় এ অনুষ্টানের আয়োজন করা হয়।
জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জহির উদ্দিন স্বপনের প্রতিনিধি হিসেবে নির্বাচনী প্রচারণার উক্ত বৈঠকে বরিশাল উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট এসএম. মনিরুজ্জামান মনির ওয়াদা করেছিলেন যে, বিজয়ী হলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌহার্দ্য ঈদ পূর্ণমিলনী ও মিষ্টিমুখ করিয়ে তাদের পাশে থাকবেন।
সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় রবিবার (২২ মার্চ) রাতে মহাপ্রাণ যোগেন মন্ডলের পূর্ণভূমি মৈস্তারকান্দি মতবিনিময় সভা সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট এসএম মনিরুজ্জামান মনির।
শ্রী যোগেন মন্ডল স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক মনতোষ সরকারের সঞ্চলনায় বক্তব্য রাখেন বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক চুন্নু সরদার, ৩নং ওয়ার্ড বিএনপির আহবায়ক জসিম বয়াতি, ইউনিয়ন কৃষকদলের সভাপতি জানে আলম সরদার, সনাতন ধর্মাবলম্বী নেতা লক্ষণ হালদার, সুদেব মন্ডল, অসীম হালদার সহ অন্যান্যরা।
সভায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া তুলে ধরা হয়। উত্থাপিত দাবিগুলো মন্ত্রী’র মাধ্যমে অতি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। ব্যতিক্রম অনুষ্ঠানটি এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে

