Nabadhara
ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বি এম ইউনুস আলীর গৃহে চুরি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
মার্চ ২৩, ২০২৬ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের গোরক্ষডোবা গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বি এম ইউনুস আলীর গৃহে দুর্ধষ চুরি হয়েছে।

রবিবার (২২ মার্চ) বিকেল ৫টা থেকে রাত সাড়ে নয়টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা নগদ টাকা ও ব্যবহৃত স্বর্ণালংকার সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

গৃহকর্তা বিএম ইউনুস আলী জানান, রবিবার বিকেল ৫টার দিকে পরিবারের সবাই ঈদের দাওয়াত খাওয়ার জন্য বিল্ডিং এর মূল ফটকে তালা মেরে বেড়াতে যান। রাত সাড়ে নয়টার দিকে বাড়িতে ফিরে দেখতে পান বিল্ডিং এর মূল ফটকের তালা ভাঙ্গা। চোরেরা বাসার ভিতরে প্রবেশ করে আলমেরা ও শোকেসের তালা ভেঙ্গে মালামাল তছনছ করে।

আলমেরাতে থাকা নগদ প্রায় এক লক্ষ টাকা ও ব্যবহৃত চার ভরি স্বর্ণালংকার সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল চুরি নিয়ে যায়। চুরির বিষয়ে গৌরনদী মডেল থানাকে অবহিতি করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।