Nabadhara
ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে নির্যাতনের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা, স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা

ফেনী প্রতিনিধি 
মার্চ ২৩, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি 

ফেনীর সোনাগাজী উপজেলায় পারিবারিক নির্যাতনের অভিযোগে মাইমুনা আক্তার রিয়া (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহমদপুর গ্রামের ফজলুল হকের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের রাজমিস্ত্রি মো. ইব্রাহীমের মেয়ে রিয়াকে ভালোবেসে পরিবারের অজান্তে বিয়ে করেন সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের মধ্যম আহমদপুর গ্রামের মো. আলমের ছেলে আরিফ হোসেন তারেক। ২০২৪ সালের ৩০ এপ্রিল তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি আট মাস বয়সী কন্যা সন্তান রয়েছে।

অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই স্বামী বেকার থাকায় বিভিন্ন সময় শ্বশুরবাড়ি থেকে টাকা ও উপঢোকন আনতে রিয়ার ওপর চাপ সৃষ্টি করা হতো। এ নিয়ে স্বামী তারেকসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। পরিবারের পক্ষ থেকে দাবি পূরণ করা হলেও নির্যাতন বন্ধ হয়নি।

সর্বশেষ, ঈদুল ফিতর উপলক্ষে রিয়ার শিশুকন্যাকে দেখতে নানার বাড়ি থেকে কেউ না আসাকে কেন্দ্র করে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রোববার সন্ধ্যায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ।

নির্যাতন সহ্য করতে না পেরে ওইদিন রাতেই নিজের শয়নকক্ষে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রিয়া। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের পিতা মো. ইব্রাহীম বাদী হয়ে স্বামী আরিফ হোসেন তারেক, শ্বশুর মো. আলম ও শাশুড়ি শরীফা খাতুনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।