Nabadhara
ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্লার উন্নয়ন বার্তা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
মার্চ ২৩, ২০২৬ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে ইছাপাশা বাজার এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে মিলিত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মোঃ ইলিয়াস মোল্লা। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ইলিয়াস মোল্লা বলেন, “ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ঐক্যের বার্তা বহন করে। আলফাডাঙ্গার মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট ও শিক্ষাক্ষেত্রে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, আলফাডাঙ্গার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বাজারে যানজট নিরসনে ভ্যান স্ট্যান্ড স্থাপন, পৌর বাস টার্মিনাল নির্মাণ এবং নাগরিকদের জন্য সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আয়োজকদের পক্ষে বক্তব্য দেন মুন্সী বিল্লাল হুসাইন। তিনি বলেন, “আমরা আলফাডাঙ্গা পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে চাই। মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিতের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ‘মিনি বিশ্বরোড’ ও বাস টার্মিনাল স্থাপনের দাবি জানাচ্ছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রিদওয়ানুন্নবী, ঢাকা মহানগরীর দক্ষিণ পল্টন থানা পেশাজীবী সংগঠনের সভাপতি মোঃ শাহজাহান সিরাজ, আলফাডাঙ্গা পৌর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মিকাইল হোসেন কুবাত, সাবেক কাউন্সিলর নবাব আলী, রবিউল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন।

আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ ঈদ পুনর্মিলনীতে স্থানীয়দের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।