Nabadhara
ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গা আদর্শ কলেজে গভর্নিং বডির মাসিক সভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
মার্চ ২৩, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে গভর্নিং বডির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে কলেজ মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।

গভর্নিং বডির সভাপতি ডা. মাফরুহা রহমান সভায় সভাপতিত্ব করেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব এম এম মুজিবুর রহমান মুজিব সভা সঞ্চালনা করেন। এ সময় সদস্য মোঃ তাজমিনউর রহমান তুহিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় কলেজের একাডেমিক কার্যক্রমের গুণগত মান উন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা জোরদার এবং চলমান অবকাঠামো উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে সভাপতি ডা. মাফরুহা রহমান বলেন, “কলেজের একাডেমিক মান ও শৃঙ্খলা উন্নয়নে আমাদের আরও মনোযোগী হতে হবে। নির্মাণাধীন ভবনের কাজ দ্রুত ও গুণগত মান বজায় রেখে শেষ করতে হবে।”

ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব বলেন, “শিক্ষার্থীদের জন্য একটি উন্নত ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব।”

এ সময় সদস্য মোঃ তাজমিনউর রহমান তুহিন বলেন, “কলেজের অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়নে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। আমরা সবাই মিলে তা নিশ্চিত করবো।”

সভা শেষে উপস্থিত সদস্যরা কলেজের নির্মাণাধীন নতুন একাডেমিক ভবনের কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।