Nabadhara
ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
মার্চ ২৯, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর প্রতি বৈষম্য নিরসন এবং ‘বৈষম্য বিলোপ আইন’ প্রণয়নসহ ৮ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন, নোয়াখালী শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সংগঠনের নোয়াখালী শাখার সভাপতি মিঠু কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক দিলিপ কুমার, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র শীল, জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক দিবাকর সরকার, সদস্য শুক্লা রাণী বৈঞ্চবসহ অন্যরা।

বক্তারা বলেন, জন্ম ও পেশাগত পরিচয়ের কারণে বিশ্বব্যাপী প্রায় ২৬ কোটি মানুষ বৈষম্যের শিকার হচ্ছেন। দক্ষিণ এশিয়ায় এ জনগোষ্ঠী ‘দলিত’ নামে পরিচিত। নোয়াখালীর বিভিন্ন এলাকায় এখনো দলিত জনগোষ্ঠীর মানুষ সামাজিক ও প্রাতিষ্ঠানিক নানা বৈষম্যের মুখোমুখি হচ্ছেন। স্কুল-কলেজ সংলগ্ন হোটেল বা চায়ের দোকানে তাদের আলাদা পাত্রে খাবার দেওয়া, সামাজিক অনুষ্ঠান থেকে বঞ্চিত করা, চিকিৎসা ও চাকরিতে বৈষম্য—এসবই মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন তারা।

মানববন্ধন থেকে উত্থাপিত ৮ দফা দাবির মধ্যে রয়েছে—বৈষম্যবিরোধী বিল-২০২২ সংশোধন করে দ্রুত পাস, সরকারি বিশ্ববিদ্যালয় ও চাকরিতে কোটা চালু, জাতীয় শুমারিতে দলিতদের পৃথক স্বীকৃতি, বাজেটে বিশেষ বরাদ্দ বৃদ্ধি, পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন ও ভূমি অধিকার নিশ্চিতকরণ, শ্রমিক স্বীকৃতি ও নিরাপত্তা সামগ্রী প্রদান, জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি।

বক্তারা আরও বলেন, একটি বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনে দলিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।