Nabadhara
ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সখীপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

Link Copied!

মো.হাসিবুল আলম,সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সখীপুর-গোড়াই সড়কের তক্তারচালা সেগুন বাগানের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাতীবান্ধা এলাকার উত্তরপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মোজাম্মেল এবং একই ইউনিয়নের মহিলা সদস্য শিউলি বেগমের ছেলে ইয়ানুর। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোজাম্মেলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ইয়ানুরকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে উত্তরায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত অপর ব্যক্তি মাহির (রুবেলের ছেলে), যার বাড়ি হাতীবান্ধা কাশেম বাজার এলাকায়, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হলে দুইজনের মৃত্যু হয়।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।