Nabadhara
ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অষ্টগ্রামে ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল, অভিযান চালিয়ে উদ্ধার করল পুলিশ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে আদালতের জারি করা ১৪৪ ধারা অমান্য করে একটি সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ প্রকাশের পর পুলিশ অভিযান চালিয়ে দখলমুক্ত করেছে জমিটি।

জানা যায়, উপজেলার কাস্তুল জিরোপয়েন্ট হিন্দু পাড়ায় গত শনিবার (৪ এপ্রিল) ভোর রাতে একই এলাকার আবদুর রহমানের ছেলে দুলাল, কাউসার ও মিজানসহ কয়েকজন ব্যক্তি টিনের বাউন্ডারি দিয়ে জমিটি দখল করে নেয়। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ ধরনের কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে আইনের শাসন নিয়ে প্রশ্ন দেখা দেয়।

এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি অষ্টগ্রাম থানা পুলিশকে জানানো হয়। পরে একই দিন রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) মো. শহিদুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দখলকৃত স্থান থেকে টিনের বাউন্ডারি উচ্ছেদ করে জমি দখলমুক্ত করা হয় এবং ঘটনাস্থল থেকে মালামাল জব্দ করা হয়।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ২২ সেপ্টেম্বর ১৫৫৯ নম্বর এওয়াজ বদল দলিলের মাধ্যমে কাস্তুল মৌজার এসএ ২৯০ খতিয়ানের অন্তর্ভুক্ত জমিটি সংখ্যালঘু হিন্দু পরিবারের সদস্যরা ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন। জমিটি উপজেলার মসজিদজাম জমিদার পরিবারের ওয়ারিশদের কাছ থেকে আইনানুগভাবে কেনা হয়েছে বলেও তারা দাবি করেন।

তবে অভিযুক্ত দুলাল, কাউসার ও মিজান ওই জমির মালিকানা দাবি করায় দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। এরই প্রেক্ষিতে গত ৯ ফেব্রুয়ারি আদালত উক্ত জমির ওপর ১৪৪ ধারা জারি করে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

এদিকে, হিন্দু পরিবারের সদস্যরা জানান, এলাকায় তাদের ৬-৭টি পরিবার বসবাস করছে এবং সাম্প্রতিক এ ঘটনার পর তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের ঘটনার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।