Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা: প্রথমদিনেই অনুপস্থিত ৩৫৬৫ শিক্ষার্থী

যশোর প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২৬ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর জেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথমদিনে উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বাংলা বিষয়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ১২ হাজার ২৮০ জন শিক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৮ হাজার ৭১৫ জন। অনুপস্থিত থাকে ৩ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার জি এম আলমগীর হোসেন। তিনি জানান, জেলার আটটি উপজেলায় একযোগে ১৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলাভিত্তিক অনুপস্থিতির চিত্রে দেখা যায়—সদর উপজেলায় সবচেয়ে বেশি ১ হাজার ৩২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া শার্শায় ৫১৮ জন, মণিরামপুরে ৪৬৫ জন, অভয়নগরে ৩৫৯ জন, চৌগাছায় ৩৪৬ জন, ঝিকরগাছায় ৩৪৪ জন, কেশবপুরে ৩২৫ জন এবং বাঘারপাড়ায় ১৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, “শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষক, পরীক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আশা করছি, বাকি পরীক্ষাগুলোও একইভাবে সুন্দর পরিবেশে সম্পন্ন হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।