Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শীর্ষে জিলা স্কুল

যশোর প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে যশোর সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এমএসটিপি গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে সাফল্য দেখিয়ে সামগ্রিকভাবে শীর্ষ স্থান অর্জন করেছে যশোর জিলা স্কুল।

প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপের প্রকল্প উপস্থাপনায় প্রথম স্থান অধিকার করে জিলা স্কুলের এস এম জাওয়াদ ও রাহয়ান সাদিক। বিজ্ঞান বিষয়ক কুইজে প্রথম হয় শেখ ইমতেহান মাহমুদ, জাফর সাদিক ও হাসিন চৌধুরী। এছাড়া বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করে হাসিন চৌধুরী।

 

জুনিয়র গ্রুপের প্রকল্প উপস্থাপনায় দ্বিতীয় হয় যশোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের খন্দকার মাসুদ ও অরন্য চক্রবর্তী এবং তৃতীয় স্থান অর্জন করে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইফফাত জামান ও অয়ন্তিকা দে।

সিনিয়র গ্রুপে প্রকল্প উপস্থাপনায় প্রথম স্থান অর্জন করে যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শরীফ বরকত উল্লাহ ও সাদ আব্দুর রহমান। দ্বিতীয় হয় ক্যান্টনমেন্ট কলেজের নাসিদ ইসলাম নাইমা ও ফাইজা সুলতানা এবং তৃতীয় হয় যশোর সরকারি মহিলা কলেজের জান্নাতুল ফেরদৌস ও অনন্যা দেবনাথ।

বিশেষ গ্রুপে প্রথম স্থান অধিকার করে লোটাস বিজ্ঞান ক্লাবের দিপান্বিতা রায়। দ্বিতীয় হয় জেসিবি বিজ্ঞান ক্লাবের তাহমিছুল সাফিন ও সাকমুন জুয়েল এবং তৃতীয় স্থান পায় পরমাণু পরিষদের শেখ সামসাদ বেনজির ও মুস্তাকিম নাহিদ।

বিজ্ঞান বিষয়ক কুইজে দ্বিতীয় স্থান অর্জন করে পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের আব্দুর রহমান, নাফিউর রহমান ও আফাইদ আল রাদিত। তৃতীয় হয় কালেক্টরেট স্কুলের তানভীর ইসলাম, অনিমেষ পাল ও অমিক পোদ্দার।

বিজ্ঞান অলিম্পিয়াডের জুনিয়র গ্রুপে দ্বিতীয় হয় পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের আব্দুর রহমান, তৃতীয় তানজিম মাহামুদ ওহী, চতুর্থ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সোহানা ইসলাম সেতু এবং পঞ্চম হয় জান্নাতুল ফেরদৌস। সিনিয়র গ্রুপে প্রথম হয় ক্যান্টনমেন্ট কলেজের অথই আক্তার শান্তা, দ্বিতীয় নাজিফা আলম, তৃতীয় শাহালম হোসেন জীম, চতুর্থ সৈয়দ তানজিম ইসলাম এবং পঞ্চম সরকারি মাইকেল মধুসূদন কলেজের আব্দুল্লাহ আল মাহী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার কামাল আহমেদ, একাডেমিক সুপারভাইজার এস এম আশিক আহমেদ এবং এমএসটিপি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খায়রুল আনামসহ অন্যান্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।