Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরের চৌগাছায় ক্ষেতেই পড়ে ছিল বজ্রাঘাতে নিহতের মরদেহ

যশোর প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৬ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলায় বজ্রাঘাতে আবু তাহের (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতের ঘটনা ঘটলেও মাগরিবের নামাজের পর ওই গ্রামের মাসুমের ধানক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর একটার দিকে ধানক্ষেতে কাজের উদ্দেশ্যে মাঠে যান কৃষক আবু তাহের। কিছুক্ষণ পর আবহাওয়া খারাপ হয়ে বজ্রপাতসহ ঝড়বৃষ্টি শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা পর আবহাওয়া স্বাভাবিক হলেও সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে ধানক্ষেতের আইলে তার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।

স্বজনদের ধারণা, দুপুরেই বজ্রাঘাতে তার মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার ওসি (তদন্ত) নুরুল আমিন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।