Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় চা বাকি চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৬ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকুপায়  চা বাকি না দেওয়ায়  রক্তক্ষয়ি সংঘর্ষে মহিলা সহ ১০জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল আনুমানিক  দশটায় দিকে শৈলকুপা পৌরসভার   খালধারপাড়ায় এ ঘটনাটি ঘটে ।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০ টায় খালধার পাড়ার রিপন নামের এক ব্যক্তি কয়েকজন লোক নিয়ে শাহজাহান আলী নামের এক চায়ের দোকানে চা খেতে আসে।

দোকানদার শাহজাহান আলী রিপনের চা বাকি না দেওয়ায় উভয়ের  মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয় সংঘর্ষে উভয় গ্রুপের মহিলাসহ ১০ ব্যক্তি গুরুতর আহত হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকূপা ও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে দোকানদার শাহজাহান আলি জানান রিপন আমার দোকানে আজ সকাল আনুমানিক ১০টার দিকে চা বাকি খাওয়ার জন্য আসে আমি তাকে চা বাকি না দেওয়ার কারনে এই ঘটনা ঘটেছে।

এই ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান চা বাকি দেওয়া নিয়ে নিয়ে ক্রেতার সাথে দোকানদারের মারামারির ঘটনা ঘটেছে শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।