Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় পারিবারিক দ্বন্দ্বে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর পশ্চিমপাড়া এলাকায় পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই নারী দুই সন্তানের জননী। তার স্বামী সৌদি আরবে প্রবাসে কর্মরত বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, প্রবাসে থাকা স্বামীর সঙ্গে পারিবারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে মোবাইল ফোনে কথাকাটাকাটি হয়। এতে দাম্পত্য জীবনে মানসিক অশান্তি দেখা দেয়। এর জের ধরে শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে ওই গৃহবধূ নিজ ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং প্রয়োজনীয় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।