Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটা থানার নতুন ওসি হিসেবে আব্দুল আলিমের দায়িত্ব গ্রহণ

Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে আব্দুল আলিম দায়িত্ব গ্রহন করেছেন। শুক্রবার ১৭ এপ্রিল সকাল সাড়ে ১১টায় দেবহাচা থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের নিকট থেকে তিনি এই দায়িত্ব গ্রহন করেন।

নবযোগদানকৃত অফিসার ইনচার্জ আব্দুল আলিম ইতিপূর্বে ফরিদপুরের ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি শার্শা, অভয়নগর থানাসহ বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।

আব্দুল আলিম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সন্তান। ১৯৯২ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি ১ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক। ২০১৬ সালের ডিসেম্বরে তিনি ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পান।

সেসময় থেকে তিনি খুলনা রেঞ্জের বিভিন্ন থানাতে সুনামের সাথে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নবযোগদানকৃত অফিসার ইনচার্জ আব্দুল আলিম দেবহাটা থানায় যোগদান পরবর্তী থানা এলাকার সকল সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ, মাদক ও সকল অবৈধ কর্মকান্ড বন্ধসহ সকল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগীতা কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।