Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চৌগাছায় পৃথক ঘটনায় গৃহবধূ ও কিশোরের আত্মহত্যা

যশোর প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছায় পৃথক দুটি ঘটনায় এক গৃহবধূ ও এক কিশোর আত্মহত্যা করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুলতানপুর ও দুলালপুর গ্রামে এ ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুলতানপুর গ্রামের প্রবাসী সুজন হোসেনের স্ত্রী রুপা খাতুন (৩০) পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেন। তিনি দুই সন্তানের জননী। বড় ছেলে আরাফাতের মোবাইল ফোন ব্যবহার নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এর জেরে জুমার নামাজের সময় পরিবারের অন্য সদস্যরা গোসলে ব্যস্ত থাকাকালে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

পরে স্বজনরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে দুপুর ২টা ১০ মিনিটে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারিয়া সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই ইউনিয়নের দুলালপুর গ্রামে বাবার সঙ্গে অভিমান করে জীবন বিশ্বাস (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করে। সে ওই গ্রামের আলতাফ বিশ্বাসের ছেলে।

প্রতিবেশীরা জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে বাবার সঙ্গে জীবনের কথা কাটাকাটি হয়। এতে অভিমান করে দুপুর ১২টার দিকে সে বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) নুরুল আমিন শিকদার জানান, দুটি ঘটনার সত্যতা পাওয়া গেছে। মরদেহগুলোর ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।