Nabadhara
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাণ্ডারিয়ায় বিদ্যুতের তার চুরির অভিযোগে একজন গ্রেপ্তার

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা এলাকায় বাসাবাড়ি ও বৈদ্যুতিক খুঁটি থেকে সংযোগের তার চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কাজী আশফাকুজ্জামান জয় (৪০) পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট এলাকার মৃত কাজী আনিসুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, সম্প্রতি পৌর এলাকায় বিদ্যুতের পোল ও বাসাবাড়ির সংযোগের তার কেটে নেওয়ার একাধিক ঘটনা ঘটছিল। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়কে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে তার কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকায় চুরির ঘটনা রোধে পুলিশি টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।