Nabadhara
ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় অনির্বাণ মডেল স্কুল সিলগালা, ইউএনওর অভিযান

Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের গার্লস স্কুলের পশ্চিম পাশে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের নীতিমালা অনুসরণ না করে গড়ে ওঠা অনির্বাণ মডেল স্কুল অবশেষে সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেন।

এ সময় ইউএনও কাউছার হামিদ সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. শাহিনের বিরুদ্ধে প্রতিষ্ঠান পরিচালনায় ব্যাপক অনিয়ম ও প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া অভিযোগ রয়েছে, কয়েকজন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন না করে তাদের কাছ থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে। ফলে ওই শিক্ষার্থীরা চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।

ইউএনও কাউছার আরও বলেন, “প্রতিষ্ঠানটির কোনো সরকারি অনুমোদন নেই। অতিরিক্ত টাকা নিয়ে কোচিং সেন্টারের মতো কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এছাড়া অন্য স্কুলের মাধ্যমে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করানো হতো। এটি প্রকৃতপক্ষে কোনো বৈধ স্কুল নয়, বরং একটি চক্রের কারসাজি বলে মনে হচ্ছে।”

ইউএনও বলেন, সরকারের বিধিমালা অনুযায়ী প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে এবং সাইনবোর্ড খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।