Nabadhara
ঢাকাশনিবার , ১৩ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে বিজয় মিছিলের নামে পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা

MEHADI HASAN
নভেম্বর ১৩, ২০২১ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি(মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারের নবগ্রাম এলাকায় ইউপি নির্বাচনে মেম্বার পদে বিজয় অর্জনের পর বিজয় মিছিলের নামে পরাজিত প্রার্থী অরুন তালুকদারের সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থী রবি শঙ্কর বাড়ৈ ও তার সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে  ।

এসময় হামলাকারীরা নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ও ভাঙচুর করে। এঘটনায় নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। হামলাকারী রবি শঙ্কর বাড়ৈ, মিহির হালদার, নৃপেন বৈদ্য, দিপঙ্কর মন্ডল,ঝন্টু বাড়ৈ, শঙ্কর বাড়ৈ সহ তাদের সহযোগিদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছে স্থানীয় নেতৃবৃন্দ।
এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন ‘ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এঘটনায় ব্যবস্থা নিতে তদন্ত চলছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।