Nabadhara
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নারীদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: যশোরে প্রধানমন্ত্রী

যশোর প্রতিনিধি 
এপ্রিল ২৭, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি 

নারীদের রান্নার কষ্ট লাঘবে ‘এলপিজি কার্ড’ সেবা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, গৃহস্থালির কাজকে সহজ করতে এবং নারীদের ভোগান্তি কমাতে সরকার এলপিজি কার্ড চালু করতে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, মানুষের কল্যাণই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

উদ্বোধনী বক্তব্যে তিনি আরও জানান, শার্শার উলাশী খালে পানি প্রবাহ শুরু হলে প্রায় ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে।

সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হয়ে সকাল ১০টা ১৫ মিনিটে যশোর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি শার্শা উপজেলার কর্মসূচিতে অংশ নেন এবং খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করেন।

সফরসূচি অনুযায়ী, খাল পুনর্খনন শেষে তিনি সুধী সমাবেশে যোগ দেন। পরে যশোর শহরতলির বিলহরিণায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। এছাড়া সার্কিট হাউসে স্বল্প বিরতি শেষে যশোর কেন্দ্রীয় ঈদগাহে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি যশোরে প্রথম সফর। গত তিন মাসের মধ্যে এটি তার দ্বিতীয় যশোর সফর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।