Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, কিশোরী গুরুতর আহত

যশোর প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৬ ৯:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অয়ন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মিথিলা (১৭) নামের এক কিশোরী গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে চৌগাছা-যশোর সড়কের টালিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অয়ন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আদমপুর গ্রামের বাসিন্দা। আহত মিথিলার বাড়ি চৌগাছা উপজেলার বিশ্বাসপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অয়ন ও মিথিলা নম্বরপ্লেটবিহীন ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেলে চৌগাছা থেকে আড়াদাহের দিকে যাচ্ছিলেন। পথে যশোর থেকে চৌগাছাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিথিলাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি না থেমে চৌগাছা থেকে মহেশপুরগামী সড়কের দিকে চলে যায়। অয়নের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত করছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।