Nabadhara
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোর প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

দীর্ঘ ১৬ বছর পর নিজস্ব হাসপাতাল পেতে যাচ্ছে যশোর মেডিকেল কলেজ। সোমবার (২৭ এপ্রিল) ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে সরকার দেশের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে। তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বে চিকিৎসাসেবা অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠছে। তাই চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। তিনি রোগীর সংখ্যা ধীরে ধীরে কমিয়ে আনার লক্ষ্যে প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর দেন।

এ লক্ষ্যে দেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেন তিনি, যাদের মধ্যে ৮০ শতাংশই হবেন নারী। এসব স্বাস্থ্যকর্মী সারাদেশে ছড়িয়ে পড়ে পরিবার পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে কাজ করবেন। বিশেষ করে খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে রোগ প্রতিরোধে জনগণকে উদ্বুদ্ধ করবেন।

এর আগে শার্শার উলাশী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে সড়কপথে যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী। ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বিশেষ গাড়ি থেকে নেমে তিনি সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে অনুষ্ঠানমঞ্চে উঠে হাসপাতাল প্রকল্প সম্পর্কে ধারণা নেন। এরপর আনুষ্ঠানিকভাবে বোতাম টিপে নির্মাণকাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহজালাল, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।