Nabadhara
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরে মাটিবোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু

যশোর প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগরে মাটিবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গিয়ে চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামে আজিজুরের বাড়ির সামনে নওয়াপাড়া–চলিশিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রলিচালক রিপন মোল্লা (৩২) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মালিঘাট ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত নজরুল মোল্লার ছেলে। তিনি অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমেশপুর গ্রামে মুজিবুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের সহকর্মী সজল হোসেন জানান, দুপুর ১২টার দিকে মাটিবোঝাই ট্রলি নিয়ে নওয়াপাড়ার দিকে যাচ্ছিলেন রিপন মোল্লা। পথে বাগদাহ গ্রামের আজিজুরের বাড়ির সামনে পৌঁছালে ট্রলিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।

এ সময় ট্রলির নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইউনুস খান জানান, রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বুক ও মাথায় গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) বিনয় কৃষ্ণ পাল জানান, ঘটনাস্থলেই ট্রলির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।