Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
মে ৭, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় কুড়িগ্রামের জান্নাতি আক্তার (২০) স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামী শাকিল ইসলামের বাড়িতে অবস্থান ধর্মঘট করছেন। জান্নাত আক্তারের উপস্থিতি টের পেয়ে শাকিলের বাড়ির লোকজন ঘরে তালা দিয়ে চলে গেছেন।

ভুক্তভোগী জান্নাত আক্তার জানান, তিন বছর আগে চাকরির সুবাদে ঢাকার একটি গার্মেন্টস কারখানায় মোঃ শাকিল ইসলাম (২২)-এর সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে প্রায় এক বছর আগে পাঁচ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে হয়।

তিনি আরও জানান, বিয়ের পর শাকিল তাকে দুইবার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কৈখালী গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসেন। সেখানে শাকিল তার মা মনিরা বেগম, বাবা নুরুল হক মোল্লা, বোন সোনিয়া আক্তার ও ভাই সোহেলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে তারা ঢাকার লতিফপুর বোড়া মার্কেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

জান্নাত আক্তারের অভিযোগ, গত ১৪ এপ্রিল শাকিল কোনো কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ এবং তিনি আর কোনো যোগাযোগ করছেন না। পরে বাধ্য হয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছোট বোন পাখিকে সঙ্গে নিয়ে স্বামীর খোঁজে কাঠালিয়ার শৌলজালিয়া গ্রামে শাকিলের বাড়িতে আসেন তিনি।

তিনি বলেন, “আমি বাড়িতে পৌঁছানোর আগেই আমার উপস্থিতির খবর পেয়ে শাকিলের বাবা-মা ঘরে তালা দিয়ে চলে যান। শাকিল আমাকে গ্রহণ না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না। প্রয়োজনে আত্মহত্যা করব।”

জান্নাত আক্তার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আব্দুল জলিল মিয়ার মেয়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।