Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে দেড় যুগ পর হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড

MEHADI HASAN
নভেম্বর ২৩, ২০২১ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ

 গোপালগঞ্জের কাশিয়ানীতে সোনা মিয়া হত্যাকান্ডের ঘটনায় দীর্ঘ ১৮ বছর পর তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছে বিজ্ঞ আদালত। এ মামলার আরো ৫ আসামীকে খালাস দেয়া হয়।

আজ মঙ্গলবার(২৩ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্বাস উদ্দীন এ রায় দেন।

মামলার বিবরনে জানাগেছে, ২০০৩ সালের ফেব্রুয়ারী মাসে কাশিয়ানীর সোনা মিয়াকে পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়।

 

দীর্ঘ শুনানী শেষে ১৮ বছর পর হত্যা মামলার আসামী মোঃ তোতা মুন্সী, লেবু শেখ ও মোঃ বাদশা শেখকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জমিমানা করেন বিজ্ঞ আদালতের বিচারক। এ মামলার রায় চলাকালে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামীরা পলাতক ছিলেন।

 

এ মামলার অপর ৫ আসামী বেলায়েত হোসেন, পটু শেখ, মোঃ নজরুল ইসলাম, মোঃ লিয়াকত শেখ ও হাবিল শেখকে খালাস দেয়া হয়।

মামলায়টি সরকার পক্ষে এপিপি মোঃ শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষে ফজলুল হক খান ও মোঃ আবু তালেব শেখ পরিচালনা করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।