Nabadhara
ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবা প্যারালাইজড, সংসারের হাল ধরা ১২ বছরের সিয়ামের ইজিবাইক ছিনতাই

ঝিনাইদহ প্রতিনিধি
মে ২৩, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি 

ঝিনাইদহের পাগলাকানাই এলাকায় ১২ বছর বয়সী শিশু সিয়ামের জীবিকার একমাত্র সম্বল ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এতে অসহায় পরিবারটি চরম বিপাকে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিয়ামের বাবা জাকির হোসেন তিন মাস আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইজড হয়ে পড়েন। পরিবারের আয়ের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় পড়াশোনা ছেড়ে ইজিবাইক চালিয়ে সংসারের হাল ধরতে বাধ্য হয় ১২ বছরের সিয়াম।

প্রতিদিনের আয় দিয়ে অসুস্থ বাবার চিকিৎসা ও সংসারের খরচ চালিয়ে আসছিল সে। কিন্তু আজ (২৩ মে) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জনতা মোড়ে এক প্রতারণার মাধ্যমে তার ইজিবাইকটি ছিনতাই হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

সিয়াম জানায়, কয়েকজন যাত্রীবেশী ব্যক্তি তাকে ঠান্ডা পানি খাওয়ানোর অজুহাতে ইজিবাইক থেকে নামায়। পরে কিছুক্ষণ পর সে বুঝতে পারে তার ইজিবাইকটি নিয়ে তারা পালিয়ে গেছে।

ঘটনার পর কান্নায় ভেঙে পড়ে শিশু সিয়াম। তার মা বলেন, স্বামী বিছানায় অসুস্থ, ছেলে ইজিবাইক চালিয়ে সংসার চালাচ্ছিল। এখন আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, শিশুটির পরিবার দীর্ঘদিন ধরে চরম অর্থকষ্টে রয়েছে। ইজিবাইক হারিয়ে তাদের জীবিকা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের সহযোগিতা ও সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছে, যাতে শিশুটির পরিবার আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।