আনিসুর রহমান সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে শ্যামনগরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে “স্ট্রেংদেনিং ডিজ্যাবিলিটি-ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্স কমিউনিটিস” প্রকল্পের আওতায়, অ্যাকসেস বাংলাদেশ এর আয়োজনে, কমনওয়েলথ ফাউন্ডেশন সহযোগিতায়, অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বারসিকের প্রতিনিধি শরিফুল ইসলাম ছালমা খাতুন, আয়শা পারভীন ও রোজিনা খাতুন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন- প্রজেক্ট অফিসার আবু বকর সিদ্দিক । তিনি বলেন এ প্রকল্পের আওতায় শ্যামনগর পৌরসভা, ঈশ্বরীপুর ও মুন্সিগঞ্জ ইউনিয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের সনাক্তকরণ, প্রতিটি ইউনিয়ন এলাকায় একটি করে অ্যাডভোকেসি গ্রুপ গঠন করা আছে এবং উপজেলা পর্যায়ে একটি সমন্বিত অ্যাডভোকেসি গ্রুপ গঠন করা হয়েছে।

