Nabadhara
ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের স্টেকহোল্ডার সেমিনার

Link Copied!

মোঃ রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি স্টেকহোল্ডার সেমিনার অনুষ্ঠিত হয়েছে রবিবার ২৪ মে সকাল ১০ ঘটিকায় ।

সেমিনারে মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনা এবং মৎস্যচাষিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সাইফুদ্দিন ইয়াহিয়া প্রকল্প পরিচালক এছাড়াও অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তা, মৎস্যচাষি, খামারি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সহায়তার মাধ্যমে মৎস্য উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব। পাশাপাশি নিরাপদ মাছ উৎপাদন ও বাজারজাতকরণের ওপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারে অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের সমস্যা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় মৎস্য উন্নয়ন ও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।