Nabadhara
ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বিপ্রবোয়ালিয়া বাজার, ক্ষতিগ্রস্ত বসতবাড়ি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
মে ২৪, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলায় তীব্র কালবৈশাখী ঝড়ে বিপ্রবোয়ালিয়া বাজার ও একটি বসতবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। শনিবার দিবাগত গভীর রাতে আকস্মিক এ ঝড়ে বাজারের বেশ কয়েকটি দোকান ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে উপজেলার ওপর দিয়ে হঠাৎ তীব্র বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে বিপ্রবোয়ালিয়া বাজারের জিল্লুরের চায়ের দোকান, মিলনের দোকান, মতিনের দোকান, মহনের দোকান ও রুহুলের দোকানের টিনের চালা উড়ে যায়। এতে দোকানগুলো দুমড়েমুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

 

এছাড়া স্থানীয় বাসিন্দা উজিরের বসতবাড়ির চালাও ঝড়ে উড়ে গিয়ে ঘরটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়ে। ঘরের আসবাবপত্র ও মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবারটি বর্তমানে চরম দুর্ভোগে পড়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই দোকান ও ঘরের চালা উড়ে দূরে ছিটকে পড়ে। আকস্মিক এই দুর্যোগে বাজারের ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলো দ্রুত সরকারি সহায়তা ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।