Nabadhara
ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে জাল সনদে ২২ বছর চাকরি, বেতন ফেরত চেয়ে মন্ত্রণালয়ের চিঠি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
মে ২৪, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে জাল নিবন্ধন সনদ ব্যবহার করে দীর্ঘ ২২ বছর চাকরি করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় চাকরিকালীন সময়ে উত্তোলন করা প্রায় ১৯ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

অভিযুক্ত শিক্ষক হলেন নান্দাইল উপজেলা সদরের নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক বিশ্বজিৎ সাহা (ইনডেক্স নম্বর-১০২৬১৮০)।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের এক তদন্ত প্রতিবেদনে জানা যায়, ২০০৪ সালের সেপ্টেম্বরে বিশ্বজিৎ সাহা এমপিওভুক্ত হন। সম্প্রতি এক অডিট তদন্তে তার নিবন্ধন সনদ নিয়ে আপত্তি উঠলে বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে তার ব্যবহৃত নিবন্ধন সনদটি জাল বলে প্রমাণিত হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এমপিওভুক্ত হওয়ার পর থেকে ২০২৬ সাল পর্যন্ত সরকারি কোষাগার থেকে উত্তোলিত ১৮ লাখ ৬১ হাজার ৭১০ টাকা তাকে ফেরত দিতে হবে।

অভিযুক্ত শিক্ষক বিশ্বজিৎ সাহা বলেন, “বগুড়ার নট্রাম্পস থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে নিয়ম মেনেই চাকরিতে নিয়োগ পাই। পরে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন হয়ে নেকটার হয়। অডিট টিম কাগজপত্র চাইলে তারা তা দিতে পারেনি। এজন্যই সনদকে জাল বলা হচ্ছে।”

তিনি আরও জানান, একই ধরনের সমস্যায় আরও ১২৩ জন ভুক্তভোগী ছিলেন, যাদের পরবর্তীতে তিন মাসের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ দিয়ে দায়মুক্তি দেওয়া হয়েছে। একইভাবে তারা ২২৯ জনও আবেদন করেছেন বলে দাবি করেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে অর্থ ফেরত সংক্রান্ত একটি চিঠি আমরা পেয়েছি। ওই শিক্ষককে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখন পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।