Nabadhara
ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাপ বাড়লেও ভোগান্তি নেই দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

ঈদকে সামনে রেখে যাত্রীচাপ বেড়ে গেলেও দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুট দিয়ে যাতায়াতে তেমন কোনো ভোগান্তি দেখা যায়নি। কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ নিয়মিত চলাচল করছে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এই নৌরুটে ছোট-বড় মোট ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চালু রাখা হয়েছে। জরুরি পণ্য ও পচনশীল দ্রব্যবাহী যানবাহন ছাড়া অন্যান্য ট্রাক সাময়িকভাবে বন্ধ থাকায় ঘাট এলাকায় যানজট সৃষ্টি হয়নি।

ঈদের ছুটিতে দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো হতে শুরু করেছেন। সোমবার ভোর থেকে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে যাত্রীদের স্বস্তিতে পারাপার নিশ্চিত হচ্ছে।

এদিন দুপুর আড়াইটার দিকে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন এবং জেলা পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ দৌলতদিয়া বাস টার্মিনাল, ফেরি ও লঞ্চ ঘাট এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা যাত্রীসেবা বাড়ানো, ঘাটে শৃঙ্খলা রক্ষা, টিকিট ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। জেলা প্রশাসক যাত্রী ও ঘাট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমস্যা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

তিনি বলেন, ঈদের সময় দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সতর্ক থাকতে হবে। বিশেষ করে ফেরিতে ওঠানামার সময় যাত্রীদের বাস থেকে নেমে হেঁটে চলাচল করতে এবং প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখার পরামর্শ দেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিফ-উল-হাসান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম, নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা, ডিবি ওসি মো. মফিজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পরিবহন নেতৃবৃন্দ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন) সূত্র জানায়, ঈদযাত্রায় যাত্রীচাপ নিয়ন্ত্রণে রাখতে ফেরি ও লঞ্চের সমন্বিত পরিচালনা অব্যাহত রয়েছে। ফলে ঘাট এলাকায় বড় ধরনের যানজট বা ভোগান্তি দেখা যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।