Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালবৈশাখীর তাণ্ডবে লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে লণ্ডভণ্ড ১২ দোকান, ক্ষতি প্রায় ২ কোটি টাকা

মুন্সীগঞ্জ প্রতিনিধি 
মে ২৬, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে দুই দিনের কালবৈশাখী ঝড়ে অন্তত ১২টি দোকান ও রেস্তোরাঁ লণ্ডভণ্ড হয়ে গেছে। সোমবার দুপুর পৌনে ২টা এবং মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৃথক সময়ে আঘাত হানা ঝড়ে এ ক্ষয়ক্ষতি ঘটে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মাত্র কয়েক সেকেন্ডের ঝড়েই শিমুলিয়া ঘাটের সারি সারি রেস্তোরাঁর টিনের চাল উড়ে যায় এবং দোকানের কাঠামো ভেঙে পড়ে। মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

শিমুলিয়া ঘাটের ‘মাওয়া কুটুমবাড়ি’ ও ‘ইলিশ বাড়ি’ রেস্তোরাঁর এক মালিক বলেন, “হঠাৎ করেই ঝড় এসে সবকিছু তছনছ করে দিয়েছে। শুধু আমাদের নয়, আশপাশের সব রেস্তোরাঁর একই অবস্থা। সামনে ঈদ, এই সময়ে এমন ক্ষতি সামাল দেওয়া খুবই কঠিন। প্রতিটি দোকান মেরামতে ২০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত ব্যয় হবে।”

এদিকে একই সময়ে ঝড়ের সঙ্গে বজ্রপাতে লৌহজং উপজেলার কনকসার গ্রামে প্রায় ৮ মণ ওজনের একটি গরু মারা গেছে। এতে স্থানীয় এক খামারি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু বলেন, “কালবৈশাখী ঝড়ে শিমুলিয়া ঘাটের হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলা হয়েছে। সরকারিভাবে সাধ্যমতো সহায়তা প্রদান করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।